মির্জা ফখরুল ইসলাম আলমগীর

কিছু দল নির্বাচন পেছানোর চেষ্টা করছে: মির্জা ফখরুল

ষ্টাফ রিপোর্টার

দেশকে এগিয়ে নিতে এখন একটি নির্বাচিত ও জনগণের সরকার প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেছেন, কিছু রাজনৈতিক দল ইচ্ছাকৃতভাবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে প্রকাশিত ‘মহাকালের মহানায়ক শহীদ জিয়া’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, “সংস্কারের মধ্য দিয়েই বিএনপির জন্ম হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করেছিলেন। বাংলাদেশের উন্নয়ন ও গণতান্ত্রিক ভিত্তি প্রতিষ্ঠায় বড় ভূমিকা রেখেছে বিএনপি। অথচ এখন এমনভাবে প্রচার করা হয় যেন বিএনপি জাতির শত্রু।”

তিনি আরও বলেন, “জিয়াউর রহমান ছিলেন এক ক্ষণজন্মা নেতা—মানুষকে আকৃষ্ট করার অসাধারণ ক্ষমতা ছিল তার মধ্যে। জাতি গঠনে তিনি নিরলসভাবে কাজ করেছেন। কিন্তু আওয়ামী লীগ তার নাম ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করেছে। তবে ইতিহাস কখনো কাউকে ভুলে যায় না, জিয়াউর রহমানকে ইতিহাস ধারণ করেছে।”

বিএনপি মহাসচিব বলেন, “আজ তারেক রহমান শহীদ জিয়ার দেখানো পথেই হাঁটছেন। তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাচ্ছেন—যে লড়াই দেশের মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য।”

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD