কাদের সিদ্দিকীর বাড়ি ভাঙচুরের চেষ্টা

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তমের বাসভবনে ভাঙচুরের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। রোববার (৭ সেপ্টেম্বর) ভোরে পৌর এলাকার জেলা সদর রোডের সোনার বাংলা নামের বাসভবনে এ ঘটনা ঘটে।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ তিনি  জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেখে বাসভবনের সামনে থাকা একটি গাড়ির গ্লাস ও বেশ কিছু যন্ত্রাংশ ভাঙা হয়েছে। এছাড়া ভবনের দ্বিতীয় তলার কয়েকটি জানালার কাচও ক্ষতিগ্রস্ত করা হয়েছে।

ওসি তানভীর আহমেদ আরও বলেন, পুলিশ পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD