ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত সাত বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার (৮ অক্টোবর) স্থানীয় সময় বিকেলে দুকুম সিদরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসে মোট ১১ জন যাত্রী ছিলেন। এর মধ্যে ১০ জন ঘটনাস্থলেই মারা যান, যাদের মধ্যে সাতজন বাংলাদেশের চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নের বাসিন্দা।

সারিকাইত ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান নিহতদের পরিচয় নিশ্চিত করেছেন।

এ পর্যন্ত পাঁচজনের নাম-পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— বাবলু, সাহাবুদ্দিন, আমিন সওদাগর, আরজু ও রকি।

দুকুম এলাকার প্রত্যক্ষদর্শীরা জানান, সাগর থেকে মাছ ধরে ফেরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রবাসীদের বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান অধিকাংশ যাত্রী।

নিহতদের মরদেহ দুকুম হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার পর স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছেন।

এদিকে, ওমানে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, তারা বিষয়টি ঘনিষ্ঠভাবে তদারকি করছে এবং নিহতদের পরিবারকে সহায়তা প্রদানে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD