এক্সপ্রেসওয়েতে ট্রাক চাপায় নিহত দুই ছাত্রদল নেতা

মাদারীপুর প্রতনিধি

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায় ট্রাকচাপায় নিহত হয়েছেন শিবচর পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আহমেদ রোমান (৩২) ও তার বন্ধু মুজিবুল হক দূর্জয় (৩২)। সোমবার (১৩ অক্টোবর) রাতে এ দুর্ঘটনা ঘটে। তাদের মৃত্যুতে শিবচরজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে দুই বন্ধু মোটরসাইকেল মেরামতের জন্য ঢাকা যান। কাজ শেষে রাত সাড়ে ৯টার দিকে তারা মোটরসাইকেলে করে শিবচরে ফিরছিলেন। পথে দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায় পেছন দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয় এবং দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই একজন মারা যান, পরে হাসপাতালে নেওয়ার পর অপরজনের মৃত্যু হয়।

খবর পেয়ে হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করে।

শিবচর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ খান তুরাগ জানান, নিহত আহমেদ রোমান শিবচর পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং মুজিবুল হক দূর্জয় পাঁচ্চর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী ছিলেন। “তারা দুজনই আমাদের সংগঠনের সক্রিয় কর্মী ও প্রিয় বন্ধু। তাদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত,” বলেন তিনি।

দুই ছাত্রনেতার জানাজা পৃথকভাবে অনুষ্ঠিত হয়—আহমেদ রোমানের জানাজা মঙ্গলবার সকাল ১০টায় তার নিজ বাড়ি নলগোড়ার মৃধাকান্দি গ্রামে, আর মুজিবুল হক দূর্জয়ের জানাজা বাদ জোহর বাহাদুরপুর পীর মঞ্জিল মাঠে অনুষ্ঠিত হয়।

তাদের অকাল মৃত্যুতে শিবচর উপজেলা ছাত্রদল এক শোকবার্তা প্রকাশ করে নিহতদের আত্মার মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানায়।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD