ফল প্রকাশ

এইচএসসিতে পাসের হার ৫৮.৮৩ শতাংশ

ষ্টাফ রিপোর্টার

২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি)সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ, যা গতবারের তুলনায় প্রায় ১৯ শতাংশ কম।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় একযোগে অনলাইনে এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে ফলাফল প্রকাশ করা হয়। গত বছর (২০২৪) এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ

বোর্ডভিত্তিক পাসের হার

  • ঢাকা বোর্ড: ৬৪.৬২%
  • রাজশাহী বোর্ড: ৫৯.৪০%
  • চট্টগ্রাম বোর্ড: ৫২.৫৭%
  • কুমিল্লা বোর্ড: ৪৮.৮৬%
  • যশোর বোর্ড: ৫০.২০%
  • বরিশাল বোর্ড: ৬২.৫৭%
  • সিলেট বোর্ড: ৫১.৮৬%
  • দিনাজপুর বোর্ড: ৫৭.৪৯%
  • ময়মনসিংহ বোর্ড: ৫১.৫৪%

মোট পরীক্ষার্থী ও বোর্ডভিত্তিক সংখ্যা

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ বছর মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন।
এর মধ্যে ছাত্র ৬ লাখ ১৮ হাজার ১৫ জন এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন।

পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে দেশের ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে।

বোর্ডভিত্তিক পরীক্ষার্থী সংখ্যা:

  • ঢাকা: ২,৯১,২৪১
  • রাজশাহী: ১,৩৩,২৪২
  • কুমিল্লা: ১,০১,৭৫০
  • যশোর: ১,১৬,৩১৭
  • চট্টগ্রাম: ১,০০,১৩৫
  • বরিশাল: ৬১,০২৫
  • সিলেট: ৬৯,৬৮৩
  • দিনাজপুর: ১,০৩,৮৩২
  • ময়মনসিংহ: ৭৮,২৭৩

এ ছাড়া মাদ্রাসা বোর্ডের (আলিম) পরীক্ষার্থী ছিলেন ৮৬,১০২ জন এবং কারিগরি বোর্ডের (এইচএসসি বিএম/বিএমটি) পরীক্ষার্থী ছিলেন ১,০৯,৬১১ জন।

ফল জানার উপায়

শিক্ষার্থীরা প্রতিটি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে ‘Result’ কর্নারে প্রবেশ করে বোর্ডের নাম, রোল নম্বর ও প্রতিষ্ঠানের EIIN নম্বর দিয়ে ফলাফল দেখতে পারবেন।

এ ছাড়া সংশ্লিষ্ট কলেজ থেকেও ফল জানা যাবে।

এসএমএসে ফল জানার নিয়ম:
মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে—
HSC <স্পেস> বোর্ডের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> 2025
এরপর পাঠাতে হবে 16222 নম্বরে।
ফিরতি এসএমএসে ফলাফল জানিয়ে দেওয়া হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD