আগামী নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে : প্রধান উপদেষ্টা

ষ্টাফ রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে বলে পুনরায় আশ্বস্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (১৫ অক্টোবর) জুলাই সনদের বাস্তবায়ন অগ্রগতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের এক জরুরি বৈঠকে তিনি এই প্রতিশ্রুতি দেন।

ড. ইউনূস বলেন, “নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই। এটি কথার কথা নয়—ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা চাই, জনগণের অংশগ্রহণে একটি উৎসবমুখর নির্বাচনী পরিবেশ তৈরি হোক।”

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD