আগামীকাল জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

ষ্টাফ রিপোর্টার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

বুধবার (১২ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা গেছে, ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বিটিভি ওয়ার্ল্ডে সরাসরি সম্প্রচার করা হবে।

এদিকে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শতবর্ষী ঐতিহ্যবাহী প্যাডেল স্টিমার পি এস মাহসুদ প্রয়োজনীয় মেরামত শেষে প্রমোদতরী হিসেবে পুনরায় চালুর সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা।

বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নৌ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন এ বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন।

সেসময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী এবং বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মো. সলিম উল্লাহ।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD