ইনোভেশনের জরিপ

৫৬ শতাংশ মানুষ এখনো পিআর পদ্ধতি সম্পর্কে জানেন না

ষ্টাফ রিপোর্টার

দেশের ৫৬ শতাংশ মানুষ এখনো পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি সম্পর্কে অবগত নন বলে জানিয়েছে গবেষণা সংস্থা ইনোভেশন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পরিচালিত এক জরিপে এ তথ্য উঠে এসেছে।

রোববার (২১ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে জরিপের ফলাফল প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

জরিপের ফলাফলে দেখা যায়, দেশের ৫৬ শতাংশ মানুষ এখনো পিআর পদ্ধতি সম্পর্কে জানেন না। এর মধ্যে ২১ দশমিক ৮ শতাংশ পিআর পদ্ধতি চান, আর ২২ দশমিক ২ শতাংশ এ পদ্ধতি চান না। জরিপে অংশ নিয়েছেন ১০ হাজার ৪১৩ জন উত্তরদাতা।

অংশগ্রহণকারীদের মধ্যে ৬৯ দশমিক ৯ শতাংশের মতে, নিরপেক্ষ নির্বাচন আয়োজনের সক্ষমতা কেবল অন্তর্বর্তী সরকারেরই আছে। অন্যদিকে, জরিপে অংশ নেওয়া ৯৫ শতাংশ মানুষ জানিয়েছেন যে তারা ভোট দিতে চান।

অনুষ্ঠানে প্রেস সচিব শফিকুল আলম বলেন, পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন হবে, সেই সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোকেই নিতে হবে। তিনি আরও বলেন, জরিপের পরিসংখ্যানই প্রমাণ করে জনগণের আস্থা সরকারের ওপর রয়েছে। আর ভোটারদের ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে সামনের নির্বাচন একটি অন্তর্ভুক্তিমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনে পরিণত হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD