শীর্ষ ১০ দলের মধ্যে সবার পেছনে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে সহজ জয় পেয়েছে বাংলাদেশ। ম্যাচটিতে ওভারপ্রতি ৮.১৫ হারে রান তুললেও, গত এক দশকের পরিসংখ্যানে টাইগারদের অবস্থান খুব একটা ভালো নয়। টি–টোয়েন্টি ফরম্যাটে রান রেটের দিক থেকে শীর্ষ ১০ দলের মধ্যে সর্বনিম্নে রয়েছে বাংলাদেশ।

২০১৫ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১৫৭টি টি–টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। এ সময়ে তাদের গড় রান রেট ওভারপ্রতি ৭.৫৭। একই সময়ে শ্রীলঙ্কা খেলেছে ১৪২ ম্যাচ, গড় রান রেট ৭.৬৬। ফলে তালিকার দশ নম্বরে আছে বাংলাদেশ, নয় নম্বরে শ্রীলঙ্কা।

অন্যদিকে আফগানিস্তান আছে আটে, তাদের রান রেট ওভারপ্রতি ৭.৯৩। শীর্ষে ভারত, যারা গত এক দশকে প্রতি ওভারে গড়ে ৮.৯১ রান করেছে। বাকি সাত দলই প্রতি ওভারে ৮-এর বেশি রান তুলেছে।

বিশ্লেষকদের মতে, টি–টোয়েন্টিসুলভ পিচের অভাবই বাংলাদেশ ও শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের পিছিয়ে পড়ার অন্যতম কারণ।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD