শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে অগ্নিকাণ্ড

রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল (সাবেক পিজি হাসপাতাল) ভবনে আগুনের ঘটনা ঘটেছে। বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১টা ১৪ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১১টা ৩২ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালের এ ব্লকের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ৭টি ইউনিট পাঠানো হয় এবং তারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ কিংবা কোনো হতাহতের খবর নিশ্চিত করা যায়নি।

স্থানীয়রা জানান, হঠাৎ শাহবাগ ফুটওভার ব্রিজের পাশে হাসপাতাল ভবন থেকে ধোঁয়া উড়তে দেখে তারা বিষয়টি ফায়ার সার্ভিসকে জানান। পরে বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

এদিকে মঙ্গলবার রাজধানীর কড়াইল বস্তিতে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ড সোয়া পাঁচ ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে আসে। ওই ঘটনায় প্রায় ১,৫০০ ঘরবাড়ি পুড়ে যায়।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD