শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি

ষ্টাফ রিপোর্টার

তালিকায় না থাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবার শাপলা প্রতীক পাচ্ছে না। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ ব্রিফিংয়ে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এনসিপিকে বিকল্প প্রতীকের জন্য আবেদন করতে বলা হয়েছে। কমিশনের অনুমোদিত প্রতীকগুলোর মধ্য থেকেই তাদের একটি বেছে নিতে হবে।

ইসি সচিব আরও জানান, আগামী রোববার (২৮ সেপ্টেম্বর) থেকে নির্বাচন কমিশনের সংলাপ কার্যক্রম শুরু হবে। শুরুতে সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষাবিদদের সঙ্গে এই সংলাপ অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, নির্বাচনী আচরণবিধিমালা ও প্রতীকসংক্রান্ত ভেটিং শেষ করে সংশোধিত তালিকা কমিশনে জমা পড়েছে। তবে সেই তালিকায় শাপলা প্রতীক অন্তর্ভুক্ত নেই। তাই এনসিপি শাপলা প্রতীক চাইলেও তা আর পাওয়া সম্ভব নয়।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD