শহীদ মিনারে আজও শিক্ষকদের অবস্থান, চলবে কর্মসূচি

ষ্টাফ রিপোর্টার

মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া-ভাতাসহ তিন দফা দাবিতে টানা চতুর্থ দিনের মতো রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকেরা। তারা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে।

বুধবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে শহীদ মিনার এলাকায় দেখা যায়, শিক্ষকরা ব্যানার-প্ল্যাকার্ড হাতে স্লোগান দিচ্ছেন এবং দাবি আদায়ে দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করছেন।

এসময় মাইকে ঘোষণা দেওয়া হয়, সরকারের পক্ষ থেকে স্পষ্ট সিদ্ধান্ত না আসা পর্যন্ত অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।

শিক্ষক নেতারা জানিয়েছেন, দুপুর ১২টার মধ্যে দাবি পূরণের ঘোষণা না এলে তারা শাহবাগে সড়ক অবরোধ কর্মসূচি শুরু করবেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD