পাবনায় চরমপন্থি নেতাকে গুলি করে হত্যা

পাবনা প্রতিনিধি

পাবনার ফরিদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক চরমপন্থি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নাম আব্দুল মতিন (৪৬)। তিনি পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার শ্রীকোল বটতলা এলাকার আজিমুদ্দিন বিশ্বাসের ছেলে এবং চরমপন্থি সংগঠন নকশালের নেতা ছিলেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে ফরিদপুর উপজেলার মঙ্গলগ্রাম বাজারে মাদ্রাসার সামনে এই হত্যাকাণ্ড ঘটে।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিউল আজম জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নকশাল গ্রুপের দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তারই জেরে বিকেলে প্রতিপক্ষের সদস্যরা মতিনকে বাজার এলাকায় গুলি ও কুপিয়ে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওসি আরও বলেন, কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তা নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনার তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD