মির্জা ফখরুল ইসলাম

নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা

ষ্টাফ রিপোর্টার

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক ‘ফলপ্রসূ হয়েছে’। নির্বাচন আগামী ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে।

আজ রোববার (৩১ আগস্ট) রাতে যমুনায় বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘প্রধান উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছেন,নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। আমরাও তা বিশ্বাস করি।’

বিএনপি মহাসচিব বলেন, ‘নির্বাচনকালীন সরকার ও রাজনৈতিক পরিবেশ নিয়ে বিএনপির উদ্বেগ ও প্রত্যাশার কথা প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরা হয়েছে।’

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD