ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু

ষ্টাফ রিপোর্টার

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৪৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (২৬ অক্টোবর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে ডেঙ্গুতে মারা যাওয়া চারজনের মধ্যে বরিশাল বিভাগে দুইজন, ঢাকা দক্ষিণ সিটি ও রাজশাহী বিভাগে একজন করে রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ১৪৩ জনের মধ্যে ঢাকা বিভাগে ২৮২ জন। এর মধ্যে ঢাকা উত্তর সিটিতে ১৬৫ জন ও দক্ষিণ সিটিতে ১৫৪ জন।
এ ছাড়া বরিশাল বিভাগে ১৮৬ জন, চট্টগ্রাম বিভাগে ১২১ জন, খুলনা বিভাগে ৬৫ জন, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে ৫৬ জন করে, রংপুর বিভাগে ৫০ জন এবং সিলেট বিভাগে ৮ জন নতুন করে ভর্তি হয়েছেন।

চলতি বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারাদেশে ৬৫ হাজার ৪৪০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৬৩ জনের।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD