জামায়াতের নায়েবে আমির

জুলাই ঘোষণাপত্র নিয়ে জাতি হতাশ

ষ্টাফ রিপোর্টার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, আমরা এই ঘোষণাপত্রে হতাশ, এই জাতি হতাশ। আজ মঙ্গলবার (৫ আগষ্ট) বিকেলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জুলাই ঘোষণাপত্র এবং আগামী বছরের (২০২৬) ফেব্রুয়ারির নির্বাচনের ঘোষণা দেন। এর প্রতিক্রিয়ায় তাৎক্ষনিক মন্তব্য করেন মুহাম্মদ তাহের।

তিনি বলেন, বাস্তবায়নের স্পষ্ট কোনো নির্দেশিকা না থাকায় জুলাই ঘোষণাপত্র নিয়ে হতাশ। ঘোষণাপত্র সংবিধানে স্থান দেওয়া দরকার ছিল। ৫ আগস্ট থেকে এই ঘোষণাপত্র বাস্তবায়ন করবে বলে আমরা শুনেছিলাম, কিন্তু এটা কখন থেকে বাস্তবায়ন হবে তার কোনো নির্দেশিকা নেই।

ডা. তাহের বলেন, আন্দোলনে শহীদ পরিবার কিংবা যারা পঙ্গু আছে তাদের বিষয়েও কোনো স্পষ্ট নির্দেশিকা নেই ঘোষণাপত্রে। যারা শহীদ হয়েছে বা আহত হয়েছে তাদের রাষ্ট্রীয় স্বীকৃতির কথা ছিল, তাদের ভাতা দেওয়ার কথা ছিল। এসব কোনো বিষয়েই ঘোষণাপত্রে স্পষ্ট নির্দেশিকা নেই। এসব কারণে আমরা হতাশ।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD