চট্টগ্রামে পাহাড় থেকে ৬ সন্ত্রাসী আটক

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের চন্দনাইশে অস্ত্রসহ ছয় পাহাড়ি সন্ত্রাসীকে আটক করেছে যৌথবাহিনী। তাদের বিরুদ্ধে অপহরণ, চাঁদাবাজি, মারধরসহ নানা অপরাধের অভিযোগ রয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এলাকাবাসীর দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের আমতলী সংলগ্ন পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন— বান্দরবানের চিনিদলুপাড়া এলাকার থৈয়মং চিং মারমার ছেলে মং চালু, সামু মার্মার ছেলে মনুচিং মারমা, মুনিসির ছেলে লকু-ম, অক্ষয় সিংয়ের ছেলে লুসাই মার্মা, ত্রাপুঅয়ের ছেলে চাইসাও এবং সৈলক্ষ মার্মার ছেলে চাচিংপু।

অভিযানে একটি একনলা বন্দুক, ত্রিশ রাউন্ড গুলি এবং তিনটি চাপাতি উদ্ধার করা হয়েছে।

চন্দনাইশ আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আরেফ আসমার জয় বলেন, “এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে দ্রুত ঘটনাস্থলে গিয়ে সন্ত্রাসীদের আটক করে থানায় সোপর্দ করা হয়েছে।”

চন্দনাইশ থানার ওসি গোলাম সরোয়ার জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD