মানিকগঞ্জে ঘরে ঢুকে প্রবাসফেরত নারীকে হত্যা

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় রাশিদা বেগম (৫৫) নামে এক নারীকে খুন করেছে ডাকাতদল। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার পয়লা ইউনিয়নের বাইলজুরী গ্রামে এ ঘটনা ঘটে। হত্যার পর ডাকাতরা তার ঘরে ভাঙচুর চালিয়ে মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৩০ বছর আগে রাশিদা বেগমের বিবাহবিচ্ছেদ হয়। এরপর দীর্ঘদিন প্রবাসে ছিলেন তিনি। প্রবাস জীবন শেষে প্রায় এক দশক আগে দেশে ফিরে ঘিওরের বাইলজুরী গ্রামে নিজ বাড়ি নির্মাণ করে একাই বসবাস শুরু করেন।

পয়লা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য আব্দুল লতিফ জানান, রাশিদার মেয়ে তাসলিমা বর্তমানে জর্ডানে অবস্থান করছেন। বাড়িতে রাশিদা বেগম একাই থাকতেন। ঘটনার রাতে তার ভাইয়ের মেয়ে ও নাতি বেড়াতে এসে পাশের ঘরে ঘুমাচ্ছিলেন। তবে ডাকাতরা রাশিদা বেগমকে খুন করে তার ঘর থেকে মূল্যবান জিনিস লুট করে নিয়ে যায়।

ঘিওর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মো. কোহিনুর ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD