গাজীপুরে মিলল মুন্সিগঞ্জ শ্রমিক লীগ সভাপতির লাশ

গাজীপুর প্রতিনিধি

মুন্সিগঞ্জ জেলা শ্রমিক লীগের সভাপতি আক্কাস আলী (৪৭)-এর ঝুলন্ত মরদেহ গাজীপুর শহর থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে শহরের উত্তর ছায়াবিথী এলাকার হাক্কানী হাউজিংয়ের আবেদ প্লাজার পঞ্চম তলায় একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আক্কাস আলী মুন্সিগঞ্জ সদরের বাগ মামুদালী গ্রামের মৃত হাফেজ আলীর ছেলে। তিনি মুন্সিগঞ্জ জেলা শ্রমিক লীগের সভাপতি ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর সদর মেট্রো থানার ওসি মেহেদী হাসান।

স্থানীয় সূত্রে জানা যায়, আক্কাস আলী প্রায় ১৫-২০ দিন আগে তার বন্ধু জাহিদ হাসান ডালীর ফ্ল্যাটে বেড়াতে আসেন। তিনি মুন্সিগঞ্জে ব্যবসা পরিচালনা করতেন এবং শহরের মেডিস্টার ডায়াগনস্টিক সেন্টার ও রেনেসা ডায়াগনস্টিক সেন্টারের মালিক ছিলেন। তবে ব্যবসায়িক লোকসান ও ঋণের চাপে তিনি আর্থিক ও পারিবারিক সংকটে পড়েন। এ কারণে প্রায়ই পরিবারের সঙ্গে বিরোধে জড়াতেন এবং এর আগেও দু’বার আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, সোমবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল পৌনে ৩টার মধ্যে বাসায় কেউ না থাকার সুযোগে আক্কাস আলী সিলিং ফ্যানের সঙ্গে গামছা বেঁধে আত্মহত্যা করেন। স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD