হাসপাতালে এসে অবরুদ্ধ আসিফ নজরুল

আইসিইউতে নুরুল হক নুর

ষ্টাফ রিপোর্টার

কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষে আহত দলটির সভাপতি নুরুল হক নুরকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার পর তাকে ঢাকা মেডিকেলের আইসিইউতে নেওয়া হয় বলে জানা গেছে।

ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামীন মোল্লা রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের জানান, নুরুল হক নুরকে আইসিইউতে নেওয়া হয়েছে। সবাই তার জন্য দোয়া করবেন।

এদিকে সংঘর্ষে গণ অধিকার পরিষদের আহত বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালের জরুরি বিভাগের সামনে এখনও দলটির নেতাকর্মীদের ভিড় রয়েছে।

হাসপাতালে এসে অবরুদ্ধ আসিফ নজরুল

সংঘর্ষের পর নুরুল হক নুরকে দেখতে রাতে ঢামেকে আসেন আসিফ নজরুল। পরে দলটির নেতাকর্মীরা তাকে অবরুদ্ধ করে রাখেন।

বর্তমানে উপদেষ্টা আসিফ নজরুল ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে অবস্থান করছেন। বাইরে দলটির নেতাকর্মীরা স্লোগান দিচ্ছেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD