অন্তর্বর্তী সরকারের ‘গায়েবানা জানাজা’ পড়লেন শিক্ষার্থীরা

চট্টগ্রাম প্রতিনিধি

ঢাকায় বুয়েট শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে চট্টগ্রামে অন্তর্বর্তী সরকারের গায়েবানা জানাজা পড়েছেন প্রকৌশল শিক্ষার্থীরা।

আজ বুধবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত নগরীর ষোলশহর দুই নম্বর গেট এলাকায় তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

বিক্ষোভে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি), প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় হাজারখানেক শিক্ষার্থী অংশ নেন।

প্রকৌশলী অধিকার আন্দোলনের তিন দফা দাবির পাশাপাশি ঢাকার ঘটনায় পুলিশের ভূমিকার প্রতিবাদে শিক্ষার্থীরা স্লোগান দেন। কর্মসূচির শেষ পর্যায়ে সন্ধ্যার দিকে শিক্ষার্থীদের একাংশ সড়কে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকারের গায়েবানা জানাজা পড়েন।

বিক্ষোভের কারণে মুরাদপুর, অক্সিজেন সড়ক, চকবাজার ও মেডিকেল সংযোগ সড়কসহ নগরীর বিভিন্ন এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শত শত যানবাহন আটকে পড়ায় সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD