অটোরিকশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ে নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চার্জে থাকা অটোরিকশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মা-মেয়ে নিহত হয়েছে। আজ বুধবার (২৭ আগস্ট) ভোরে উপজেলার নেজামপুর ইউনিয়নের দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নেজামপুর দক্ষিণপাড়ার মো. আলমগীরের স্ত্রী হাওয়া বেগম ও মেয়ে আয়েশা বেগম।

স্থানীয়রা জানান, বাড়িতে অটোরিকশার ব্যাটারি চার্জে দেওয়া ছিল। ভোর সাড়ে ৫টার দিকে অটোরিকশায় থাকা একটি ব্যাগ নিতে গিয়ে বিদ্যুতায়িত হন হাওয়া বেগম। তাকে বাঁচাতে গিয়ে মেয়ে আয়েশা বেগমও বিদ্যুতায়িত হয়ে হয়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে পুলিশ মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

স্বত্ব © ২০২৫ লিড নিউজ বিডি

Design & Developed : Rose IT BD